ঘুম আসতেসে না। মাথার ভিতর আজেবাজে চিন্তা ভাবনা ঘুরাঘুরি করতেসে।
বিছানায় শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম, ঘুম আসে না। ভীষণ অশান্তি। অশান্তি আসে অপ্রাপ্তি থেকে। আমার ক্ষুদ্র জীবনে অপ্রাপ্তি খুবই কম। তাও দেখি অপ্রাপ্তির পরিমান কম না !
চিন্তা করলাম, লিখে রাখি। মনের দুঃখ কিছুটা হলেও কমবে। মনে মনে লেখার বিষয়বস্তু, লেখার ধরণ সব রেডি করে পিসি অন করলাম। হটাৎ মনে হল- কার জন্য লিখব, কিসের জন্য লিখব এইসব ?
কেন লিখব ?
আমার এই লেখা হয়ত কোন কালে কেউ পড়বে না। আর পড়লেও সবাই ভাববে এটা হতাশাগ্রস্ত এক পাগলা যুবকের দীর্ঘশ্বাস মেশানো পরাজয়ের কাহিনী। এই গল্প পড়ে আমার প্রতি কারো ভালবাসা বা সহানুভূতি জন্মাবে না, বড়োজোর যা হবে তা হচ্ছে করুণা। মানুষের করুনার পাত্র হয়ে বাঁচার চেয়ে লজ্জার কিছু নেই।
যাই হোক, সময় এখনো অনেক বাকি। অপ্রাপ্তিগুলো মেটানোর মতো যথেষ্ট সময় হয়ত পাওয়া যাবে। তবে সব অপ্রাপ্তি হয়ত মেটানো যাবে না। একটা টাইম মেশিন থাকলে অতীতে যাওয়ার চেষ্টা করতাম।
সব অপূর্ণতা খারাপ না। যেসব অপূর্ণতা নির্দোষ; তাদের পূর্ণতা দেওয়ার মানে হয় না।

No comments:
Post a Comment
শুধুমাত্র উন্মাদেরা কমেন্ট করুন